কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হাবিব উল্লাহ (৩০) নামে এক মাদককারবারী নিহত হয়েছেন। শনিবার ভোরে টেকনাফের শাপলাপুরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, শনিবার ভোরে টেকনাফ থানার পুলিশ উপজেলার শাপলাপুর গ্রামের মোহাম্মদ হোছনের পুত্র কুখ্যাত মাদককারবারী হাবিব উল্লাহকে আটক করতে যায়। এ সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টাগুলিবর্ষণ করে। কিছুক্ষণ পর মাদককারবারীরা পিছু হটলে ঘটনাস্থল তল্লাশি করে দুটি দেশীয় অস্ত্র, ৬ হাজার ইয়াবা ও গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশের এসআই রাজু, কনস্টেবল বাদশা এবং জিয়া আহত হয়েছেন।
ইত্তেফাক/ইউবি
