সেঁজুতি সংগীত একাডেমির ঈদ জলসা

আপডেট : ১৯ জুন ২০১৯, ১৯:১৬

মো. জাহাঙ্গীর আলম

ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

 

ময়মনসিহের ফুলপুরে সেঁজুতি সংগীত একাডেমি ঈদ জলসা উদযাপন করেছে। আনন্দঘন পরিবেশে সেঁজুতি সংগীত একাডেমির কার্যালয়ে ঈদের চতুর্থদিন সন্ধ্যায় ৩ ঘণ্টাব্যাপী ঈদ জলসা সুরের মূর্ছনায় প্রাণবন্ত হয়ে ওঠে। সমবেত সংগীত দিয়ে শুরু হয়ে একে একে সংগীত পরিবেশন করেন প্রদীপ সরকার, মানিক, প্রিয়াঙ্কা চাকলাদার, অ্যাডভোকেট এনায়েতুর রহমান, সাফায়েত জামিল সাজু, নজিব আশরাফ ও খালেদ সামস সুজন। তবলা সঙ্গত করেন মধুসূদন রায়। এছাড়া একাডেমির মেধাবী ছাত্রী সুকন্যার অকাল মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। এবারের জলসায় অ্যাডভোকেট এনায়েতুর রহমানকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঘোষণা করা হয়।