অনুষ্ঠিত হয়ে গেলো শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজির দ্বিতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (২৫ ফেব্রুয়ারি) শান্ত-নিবাসে এসএমএসসিটি’র ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
শিশুকিশোর, প্রতিযোগী, দর্শক ও অতিথিদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে স্কুলের শিক্ষকদের নেতৃত্বে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একে একে চলতে থাকে বেলুন ফাটানো, বস্তা দৌঁড় ও মোরগ লড়াইসহ বিভিন্ন প্রতিযোগিতা।
শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুলকবীর এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি এর চেয়ারম্যানডা. আনজুমান আরা বেগম, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিএর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আফরোজা বেগম,
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিজাইন এন্ড টেকনোলজি অনুষদের ডীন স্থপতি হোসনে আরা রহমান ও গভর্মেন্ট এন্ড পলিটিক্স এর বিভাগীয় প্রধান ও আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. ইয়াসমীন আহমেদ, শান্ত-নিবাসের পরিচালকবীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) নাসিরউদ্দিন ও এসএমএসসিটি এর সকলশিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সর্বশেষ বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি এর দ্বিতীয়বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
