নিয়ন্ত্রণে এলো কড়াইল বস্তির আগুন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৩

রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার বিকেল সাড়ে ৪.৩০ মিনিটে লাগা এই আগুন বিকেল সাড়ে ৫.৩৩ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

আগুন নির্বাপণ শেষে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ কথা জানান। 

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এর আগে, ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফায়ার সার্ভিস ৪ টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছিল। 

উল্লেখ্য, তিনটি সরকারি সংস্থার ৯৩ একর জমি দখল করে গত শতকের নব্বইয়ের দশকে গড়ে তোলা হয় কড়াইল বস্তি। বিশাল এই বস্তিতে প্রায় ৪০ হাজার ঘর রয়েছে। এই বস্তিতে প্রায় সময়ই আগুন লাগে। 

 

ইত্তেফাক/এনএ/এমএএম