রাজধানীর মিরপুর বারনটেক পল্লবী নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুটি ভবন সাত তলা ও নয় তালা বিল্ডিং এর অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। এছাড়া রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করায় অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। অভিযানটি ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ারের নেতৃত্বে পরিচালনা করা হয়।
মিরপুর এলাকায় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চলে। কয়েকটি বহুতল ভবনে এ অভিযান চালানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, দেখা যাচ্ছে এইসব এলাকায় এমারত মালিকরা রাজউক কর্তৃক নকশা অনুমোদন নিয়ে ও সেই অনুমোদনকৃত নকশা অনুযায়ী ইমারত নির্মাণ করছেন না। আমরা এইসব ব্যত্যয়কৃত ইমারত নির্মাণের জন্য বিভিন্ন দণ্ড প্রদান করছি। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ইমারত নির্মাণ না করে সেই বিষয় সচেতন করছি। আমরা পর্যায়ক্রমে এই এলাকায় সকল ব্যত্যয়কৃত ইমারতের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, আমার একই সঙ্গে ভবন মালিকদের নিয়মাবলী মানার ব্যাপারে সতর্কতা মূলক দিক নির্দেশনা দিচ্ছি। আমরা আগেও বলেছি, এ ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া যা পর্যায়ক্রমে চলমান থাকবে।
