গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আশুলিয়ার বাইপাইলে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। শনিবার ভোরে এ দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন— আকরাম (৩৫), তাঁর স্ত্রী লাভলী (২৬) ও ছেলে হোসেন মোহাম্মদ আশিক (৭)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন। চিকিত্সকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে তিনি জানান, আকরামের ৯০ শতাংশ, স্ত্রীর ৬০ শতাংশ এবং ছেলে আশিকের ৫ শতাংশ পুড়ে গেছে।
ইত্তেফাক/এএম
