আয়োজিত হয়েছে ‘১৫ তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক কার্নিভাল-২০২৩’ 

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৯

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) উদ্যোগে আয়োজিত হয়েছে ‘১৫ তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক কার্নিভাল-২০২৩’। গত শুক্র ও শনিবার (২৪ ও ২৫ ফেব্রুয়ারি) জাতীয় শিশু একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে দু’দিন ব্যাপী এই আয়োজন। দেশের প্রায় ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০০ শিক্ষার্থী, বিতার্কিক, মডারেটর ও সংগঠক অংশগ্রহণ করেন এ আয়োজনে।

অনুষ্ঠানে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ‘এনডিএফ বিডি আজীবন সম্মাননা-২০২৩’ প্রদান করেন চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ও এনডিএফ বিডির প্রধান উপদেষ্টা ফরিদুর রেজা সাগর।

আয়োজনে এনডিএফ বিডি’র চেয়ারম্যান একেএম শোয়েব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিসিএস ট্যাক্স একাডেমির মহাপরিচালক ও এনডিএফ বিডি'র উপদেষ্টা এফএইচ আরিফ, শিক্ষা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. রেজাউল ইসলাম ও বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির। 

উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই শুরু হয় পলিসি বিতর্ক। এবারের পলিসি বিতর্কের বিষয় ছিল ‘বিতর্ককে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার এখনই সময়’। বিতর্কের পক্ষ দলে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং বিপক্ষ দলে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছাদেকুল আরেফিন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শাহ আজম শান্তনু।

ইত্তেফাক/এএএম