ফুলপুরে অটোরিকশা চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত

আপডেট : ১৯ জুন ২০১৯, ২১:৪০

ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

ফুলপুরের কাতুলি এলাকায় বুধবার অটোরিকশা চাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। নিহত সুহাদা খাতুন (১১) সাওতুল হেরা আদর্শ কওমী মহিলা মাদ্রাসার ছাত্রী ও জালাল উদ্দিনের মেয়ে।

জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে সুহাদা বান্ধবীকে নিয়ে মাদ্রাসায় যেতে বাড়ির সামনের সড়ক পার হওয়ার সময় অটোরিকশা চাপা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সুহাদা মারা যায়।