ফের হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৬:০৪

ভারতের প্রভাবশালী রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী ভারতের রাজধানী দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন।   শ্বাসতন্ত্রের রোগ ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে গত ২ মার্চ হাসাপাতালে ভর্তি হয়।

হাসপাতালটির চেয়ারম্যান ডাঃ ডি এস রানা এক বিবৃতিতে বলেন, " তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে তার অবস্থা স্থিতিশীল ।" 

তিনি আরও বলেন, " 'জ্বর সংক্রান্ত সমস্যা' নিয়ে সোনিয়া গান্ধী চেষ্ট মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক অরুপ বসু ও তার টিমের অধীনে আছেন।

এদিকে এ বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন সোনিয়া গান্ধী। গত জানুয়ারিতে দিল্লির একটি হাসপাতালে শ্বাসযন্ত্রের সংক্রমণ সংক্রান্ত সমস্যা নিয়ে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

সোনিয়া গান্ধী ভারতের বৃহৎ ও পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়। ১৯৯৭ সালে প্রথম কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হয়ে টানা ২০ বছর এ পদে ছিলেন তিনি। এরপর ২০১৭ সালে পদত্যাগ করেন। কিন্তু দুই বছর পর আবারও দলীয় প্রধান হন তিনি।

সোনিয়া দীর্ঘ সময় কংগ্রেসের সভানেত্রী থাকলেও তিনি কখনো ভারতীয় সরকারের কোনো সরকারি দায়িত্ব পালন করেননি।

 

ইত্তেফাক/এফএস