মংলা পর্যটন স্পট মেরিন ড্রাইভ রোডে বখাটের উত্পাত!

আপডেট : ১৯ জুন ২০১৯, ২১:৪২

মংলা (বাগেরহাট) সংবাদদাতা

মংলা শহরের নদীর পাড়ে গড়ে ওঠা পর্যটন স্পট মেরিন ড্রাইভ রোডে বখাটের উত্পাত বৃদ্ধি পেয়েছে। অবসরে বিনোদনের জন্য এখানে ঘুরতে আসা তরুণীরা প্রায়ই উত্ত্যক্তের শিকার হচ্ছে বলে জানা গেছে। এছাড়া এ সড়ক এলাকায় মাদক সেবনকারীদের উত্পাতও কম নয়। গত সপ্তাহে মংলা থানা-পুলিশের অতি সন্নিকটে এই পর্যটন স্পটটিতে পৃথক ঘটনায় দুই তরুণীকে বখাটেরা উত্ত্যক্ত ও নাজেহাল করে। এতে তিন যুবককে অর্থ জরিমানা ও অপর দুই যুবককে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। মংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বলেন,‘পর্যটন স্পট মেরিন ড্রাইভ রোডে ঘুরতে আসা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য শুক্র ও শনিবার নদীর তীরে পুলিশের চেকপোস্ট বসানো থাকে। কেউ মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন নিয়ে প্রবেশ করতে না পারে। এরপরও বিচ্ছিন্ন ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।’