ক্যানসার আক্রান্ত সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহ্বান বাবার

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৩:০৩

মো. ফারাহতুল মাহমুদ হাসান। সপ্তম শ্রেণিতে পড়ে। পাঁচ বছর ধরে ব্লাড ক্যানসারসহ তিনটি জটিল রোগের সঙ্গে যুদ্ধ করছে সে। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময়ই তার ব্লাড ক্যানসার, হেপাটাইটিস সি ও ইবিটা থ্যালাসেমিয়া শনাক্ত হয়।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ফারহাতুল ক্যানসার আক্রান্ত হওয়ার পর থেকে দেশে–বিদেশে তার চিকিৎসা করাচ্ছে পরিবার। এখন চিকিৎসকেরা ফারহাতুলের অস্থিমজ্জা প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এ জন্য বিপুল অর্থের প্রয়োজন।

তার বাবা সাদেকুল ইসলাম বলেন, সময় যত যাচ্ছে ছেলের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। চিকিৎসকরা অতিদ্রুত বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশান করাতে বলেছেন। কিন্তু এ জন্য ৫০ লাখ টাকা দরকার, যা আমার সামর্থ্যের বাইরে। 

তিনি বলেন, সমাজের বিত্তবানরা হাত বাড়িয়ে দিলে আমার সন্তানের চিকিৎসা সহজ হবে। আমার সন্তানের সুচিকিৎসার জন্য সবাইকে পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানাই।

সাদেকুল ইসলাম বলেন, চার বছর ধরে ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো ক্যানসার হাসপাতালে ছেলের চিকিৎসা করাচ্ছি। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজের হেমাটলজি বিভাগের সাবেক চেয়ারম্যান এম এ খানের অধীনেও চিকিৎসাধীন। প্রতিমাসে পাঁচ ব্যাগ ব্লাড ও প্রতিদিন পাঁচ হাজার টাকার ওষুধ লাগছে। এ পর্যন্ত এক কোটি টাকার ওপরে খরচ করেছি। 

তিনি জানান, ছেলের চিকিৎসার বিশাল ব্যয়ভার নির্বাহ করা তার পরিবারের জন্য অসম্ভব হয়ে উঠেছে। তাই ছেলের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়ে এগিয়ে আসতে সমাজের দানশীল ব্যক্তিদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছেন তিনি।

সহায়তা পাঠানোর ঠিকানা: সাদেকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব: ২০৫.০২২.৬০২.০১২.৫১১০৮, ইসলামী ব্যাংক, রামপুরা শাখা, ঢাকা অথবা সঞ্চয়ী হিসাব: ১৭৮.১৫১.১১০.৬০৫, ডাচ্‌–বাংলা ব্যাংক, রামপুরা শাখা, ঢাকা। বিকাশ ও নগদেও সহায়তা পাঠানো যাবে: ০১৮৬৪২৯১৩২৭ (বিকাশ), ০১৮৬৪২৯১৩২৮ (নগদ)। বিজ্ঞপ্তি

.