চট্টগ্রামের ফটিকছড়িতে ন্যাশনাল লাইফের বিমা দাবির চেক বিতরণ

আপডেট : ১৯ জুন ২০১৯, ২১:৫১

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়িতে গ্রাহকদের মধ্যে বিমা দাবির চেক প্রদান করেছে। কোম্পানির ফটিকছড়ি এরিয়ার উদ্যোগে ফটিকছড়ি উপজেলা কমপ্লেক্সে অনুষ্ঠিত বিমা দাবির প্রদান অনুষ্ঠানে বিভিন্ন চেকে মৃত্যুদাবি ও মেয়াদোত্তীর্ণ বিমা দাবির প্রায় ৬০ লাখ টাকা গ্রাহকদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির অন্যতম পরিচালক শিল্পপতি নাদের খান, গেস্ট অব অনার ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের, বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মো. খসরু চৌধুরী, জনবিমা প্রধান মো. আবুল কাশেম ও চট্টগ্রাম এরিয়া প্রধান ওসমান গণি চৌধুরী। —প্রেস বিজ্ঞপ্তি