লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরষ্কার বিতরন অনুষ্ঠিত

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০০:৩৫

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদরের লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ মার্চ) বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল গাফফার সুমন। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্রস ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক এস.এম. হেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারন সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মঞ্জুরুল ইসলাম, বিশিষ্ট ব্যাংকার ও শিক্ষানুরাগী মো. জহিরুল ইসলাম, ইউপি সদস্য রুহুল আমীন, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল বাতেন, আনোয়ার হোসেন হান্নান। 

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। 

২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৩জন কৃতি শিক্ষার্থী নাজিফা আলম অধরা, আবদুল্লাহ আল ফারাবি ও পপি রানী দাস এর হাতে ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি। এছাড়া বিদ্যালয়ে ২০২২ সালে বার্ষিক পরিক্ষায় ১ম স্থান অর্জন করায় ৪ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট প্রদান করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গাফফার সুমন। 

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ বেলায়েত হোসেন, বিদ্যুৎসাহী সদস্য মোঃ নুরে আলম, অভিভাবক সদস্য এনামুল কবির, বিদ্যুৎসাহী মহিলা সদস্য মর্জিনা আক্তার মুন্নি, মহিলা অভিভাবক সদস্য রীতা রাণী দাস, বিদ্যালয়ের শিক্ষক মোসাঃ রোকেয়া বেগম, মোহাম্মদ মজিবুল ইসলাম, ঝর্ণা আক্তার সানজিদা আক্তার, হাবিবা আক্তারসহ অভিভাকবৃন্দ। অনুঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।

ইত্তেফাক/এএইচপি