বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০০:৫২

ইংলিশ মিডিয়াম স্কুল এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৩ সম্পন্ন হয়েছে। শনিবার (৪ মার্চ) রাজধানীর ধানমণ্ডি এলাকার সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। 

প্রধান অতিথির বক্তব্যে নানক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিচ্ছে।” 

তিনি আরও বলেন, “শিক্ষাই অগ্রগতি তথা রাষ্ট্রের জন্য উপযোগী পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশ সরকারও শিক্ষাক্ষেত্রে প্রসার এবং জনগণকে শতভাগ শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। শুধু উদ্যোগ নিয়েই সরকার ক্ষান্ত হয়নি, মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার সেই সব উদ্যোগ বাস্তবায়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। কারণ শিক্ষার মাধ্যমেই পরিবর্তন সম্ভব এবং সেই পরিবর্তনের মাধ্যমেই স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভবপর হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিকল্পনা, ব্যবস্থাপনা ও পরিচালনা করেন স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রিন্সিপাল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ। 

এতে আরও উপস্থিত ছিলেন তানভীর রাহমান (চেয়ারম্যান, ভিক্টোরিয়া হেলথ কেয়ার, পরিচালক, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল), গোলাম মোস্তফা (মেম্বর সেক্রেটারি, এভেরোজ স্পোর্টস কমিটি ২০২৩),  প্রফেসর মোখতার আহমেদ (ইসলামিক স্কলার ও পাবলিক স্পিকার), আহমাদুল্লাহ (ইসলামিক স্কলার ও পাবলিক স্পিকার)। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও ম্যানেজিং কমিটির সব সদস্য, শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী অনুষ্ঠানে এতে খেলায় এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল এর লালমাটিয়া ক্যাম্পাসের প্রায় ২০০০ শিক্ষার্থী ২৮০টি খেলায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে এভেরোজ পরিবারের ১০৩জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। প্রতি বছর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়ে থাকে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল। অনুষ্ঠানের প্রধান অতিথি জাহাঙ্গীর কবির নানক বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সময়ে চরমপত্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং বঙ্গবন্ধুর ফিরে আসার অপেক্ষায় কিভাবে শক্তি সঞ্চার করে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা তুলে ধরেন প্রধান অতিথি। 

তিনি বলেন, “বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না মুক্তিযুদ্ধের ইতিহাস। বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে হবে  এবং বাঙালির মুক্তিযুদ্ধের গৌরব ও বাঙালি সত্ত্বাকে তুলে ধরতে হবে।”

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, “এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটা আমার একটা সন্তান। আমি আজ এই মাহেন্দ্রক্ষণে প্রথমেই শুকরিয়া জানাই মহান আল্লাহর প্রতি। যিনি এটা করার সুযোগ আমাকে দিয়েছেন সেই সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলার কাণ্ডারি বিশ্বনেত্রী শেখ হাসিনার প্রতি। যিনি আজ বিশ্বনেতা,যার যোগ্য নেতৃত্বের কারণে আজ আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি এবং যিনি শিক্ষা ব্যবস্থায় এনে দিয়েছেন দিয়েছেন যুগান্তকারী সফলতা।”

বিদ্যালয়ের প্রধান নির্বাহী ও প্রিন্সিপাল বলেন, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল একমাত্র স্কুল বাংলাদেশে যেটি ঢাকা শিক্ষা বোর্ড,  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর,ঢাকা অঞ্চল, আইবি, ক্যামব্রিজ ও এডেক্সসেল সার্টিফাইড  স্কুল। আধুনিক শিক্ষার পাশাপাশি বিদ্যালয়টি শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করেন। মুসলিম শিক্ষার্থীদের জন্য এক্সট্রা কারিকুলার হিসেবে আছে সম্পূর্ণ কোরআনে হাফেজ হওয়ার জন্য হিফজুল কুরআন বিভাগ। বর্তমানে এই স্কুলের তিনটি শাখায় অধ্যয়ন করছে প্রায় ৩,০০০ শিক্ষার্থী। এই বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থায় আছে মদিনা বিশ্ববিদ্যালয়, মক্কা বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়, আইআইইউএম-এ ভর্তি উপযোগী সকল কারিকুলাম ও সুযোগ। উল্লিখিত ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলোতে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের জন্য ভর্তি প্রক্রিয়া খুব সহজ করার লক্ষ্যে ইতিমধ্যে খোলা হয়েছে বিশ্ব ইসলামিক ইউনিভারসিটি ভর্তি সেল। বিশ্বের সব নামকরা ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ, পার্টনারশিপ,রিকগনিশন, ভর্তি ইত্যাদি নিয়ে কাজ করছে এই বিশ্ব ইসলামিক ইউনিভার্সিটি ভর্তি সেল।”

তিনি আরও বলেন, “এভেরোজ বর্তমানে  ওয়ার্ল্ডের টপ টেইলরড আইবি কারিকুলাম ফলো করছে এলিমেন্টারি সেকশনের জন্য যাকে বলে IB PYP। আমাদের কারিকুলাম ডেভেলপমেন্ট, রিসোর্স ডেভেলপমেন্ট, বুক সিলেকশন ও ডেভেলপমেন্ট, স্টুডেন্ট প্রোফাইল এবং টিচার্স ট্রেইং এর জন্য আইবি হেড কোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ড থেকে নিয়োজিত আছে পৃথিবী বিখ্যাত কন্সাল্টেন্ট।  স্টুডেন্টদের মধ্যে রয়েছে ম্যাথ কান্ট্রি হাইয়েস্ট, ও লেভেল এর ৯ আউট অব ৯ পাওয়া স্টুডেন্ট আছে অসংখ্য। ও লেভেল এর আমাদের প্রথম ব্যাচ-এ ৩ জন শিক্ষার্থী ও লেভেল এর পারফেফক্ট স্কোর ৯ আউট অব ৯ পেয়েছে ৯ সাবজেক্ট এ। এছাড়াও ৭, ৬, ৫ বিষয়ে ৯ আউট অব ৯ পাওয়া শিক্ষার্থী আছে অনেক। আমাদের ও লেভেল অথবা এএস কমপ্লিট করা শিক্ষার্থীরা চাইলে স্কুলের মাধ্যমে মোনাশ এ ফাউন্ডেশন বা ডিপ্লোমা শুরু করে বিশ্বের যেকোনো টপ ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবে। যেহেতু মোনাশ ইউনিভার্সিটির  সাথে আমদের এক্সক্লুসিভ পার্টনারশিপ আছে তাই ওখানে সর্বোচ্চ ডিস্কাউন্ট পাওয়ার নিশ্চয়তা রয়েছে আমাদের শিক্ষার্থীদের। এছাড়া আমাদের ইসলামিক ইউনিভার্সিটি ভর্তি সেল/ডিপার্টমেন্ট এর সহায়তা নিয়ে যেকোনো টপ ইসলামিক ইউনিভারসিটিতে আবেদনের সুযোগ আছে শিক্ষার্থীদের জন্য।”

ইত্তেফাক/এএইচপি