ইত্তেফাক রিপোর্ট
সূচকের উত্থানের মধ্য দিয়ে গতকাল বুধবার শেষ হয়েছে উভয় শেয়ারবাজারে লেনদেন। তবে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে বিমা খাতের প্রাধান্য দেখা যায়।
গতকাল ডিএসই মোট ৩৫১টি কোমপানির ১৬ কোটি ১৭ লাখ ১ হাজার ৪৭০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৫৫৪ কোটি ৪ লাখ ৩৩ হাজার ৮৪৮ টাকা, যা গত কার্যদিবস থেকে ২৬ কোটি টাকা বেশি। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৫২৮ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ৫৪১১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১৮৯৭ দশমিক ৮১ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ২ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১২৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার।
গতকাল লেনদেনের শীর্ষ ১০টি কোমপানি হলো, ইউনাইটেড পাওয়ার, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, নূরানী ডাইং, সোনারবাংলা ইন্স্যুরেন্স, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ড্রাগন সোয়েটার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫৭৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
