ভবনের ভেতরেই ১০ জনের মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২০:২০

রাজধানীর গুলিস্তানে সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত ভবন থেকে আশঙ্কাজনক অবস্থায় ২২ জনকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আর বাকি ১২ জনকে উদ্ধার করা হয়েছে আহত অবস্থায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫৫ মিনিটে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ৫ তলা একটি ভবনে এ ঘটনা ঘটে। এ বিস্ফোরণের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন শতাধিক।

ঢামেক পরিচালক বলেন, ‘আমরা বাড়তি চিকিৎসক ও নার্স এনেছি। যত জিনিসপত্র লাগে সব জোগাড় করেছি। এখানে এ পর্যন্ত চিকিৎসা নিতে এসেছেন শতাধিক আহত ব্যক্তি।’

 

 

 

 

 

ইত্তেফাক/এসজেড

এ সম্পর্কিত আরও পড়ুন