বিস্ফোরণস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২০:২৫

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের পর ঘটনাস্থলে কাজ করছে র‍্যাব ও সেনাবাহিনীর বোম্ব ডিস্পোজাল ইউনিট। মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় র‍্যাব ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫৫ মিনিটে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ৫ তলা একটি ভবনে এ ঘটনা ঘটে। এ বিস্ফোরণের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন শতাধিক।

বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

ইত্তেফাক/এসজেড

এ সম্পর্কিত আরও পড়ুন