বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১০ জনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১১:৩৫

গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ভবনে বিস্ফোরণে আহতদের মধ্যে ১০ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। 

বুধবার (৮ মার্চ) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

তিনি জানান, ১০ জনের মধ্যে ২ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাদের অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর গুলিস্তানের এক পাঁচ তলা ভবনে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন। এছাড়া আহত হয়েছেন দুই শতাধিক। 

 

 

ইত্তেফাক/এসজেড

এ সম্পর্কিত আরও পড়ুন