ইয়াবা বিক্রির সময় এক মাদক ব্যবসায়ীকে সোমবার (৬ মার্চ) গ্রেফতার করেছে সাভার মডেল থানার কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোঃ শামীম হোসেন।
মাদক ব্যবসায়ী শামীম হোসেন (৩২) চাঁদপুর জেলার হাইমচর থানার হাইমচর গ্রামের দেলোয়ার হোসেন ভান্ডারী ও মৃত আয়েশা বেগমের সন্তান।
ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের নির্দেশনায় আসামীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) সুব্রত দাস জানান, শামীম হোসেনকে ইয়াবা বিক্রির সময় ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়।
আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ডিএমপির শাহ আলী থানায় মাদক আইনে ১টি মামলা ছিল বলে জানা যায়।
