হকির কিংবদন্তি ইব্রাহিম সাবের (৭৪) আর নেই। গতকাল নিজ বাসভবনে এই সাবেক তারকা ইন্তেকাল করেন। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই ক্রীড়াবিদ একাধারে ফুটবল ক্রিকেট, বাস্কেটবল, হকিসহ একাধিক খেলায় পারদর্শী ছিলেন। পাকিস্তান জাতীয় হকি দলে সত্তরের দশকে খেলেছেন। ১৯৭১ বার্সেলোনা বিশ্বকাপে পাকিস্তান জাতীয় দলের সদস্য ছিলেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে হকির ত্রিরত্ন খ্যাতি পেয়েছিলেন তিনি। কারণ দর্শকের কাছে সাদেক, মহসিন, ইব্রাহিম সাবের জুটি ছিল আদরণীয়। ইব্রাহিম সাবেরের মৃত্যুতে শোক জানিয়েছে হকি ফেডারেশন। তাঁর মৃত্যুতে দ্বিতীয় বিভাগ হকি লিগের রায়েরবাজার ও তেজগাঁও অগ্রগামী ম্যাচে ১ মিনিট নীরবতা পালন করা হয়েছে।
