গত ৮ মার্চ এমপ্লয়ি এনগেজমেন্ট কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ পালন করেছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ।
এই উপলক্ষে প্রতিষ্ঠানটি তার প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করে যেখানে উপস্থিত ছিলেন ডক্টর সুতপা ভট্টাচার্য, প্রফেসর, ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, জনাব শ্যামল কিশোর, ডিরেক্টর এইচআর, ম্যারিকো বাংলাদেশ, এবং মিস ফাহমিদা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ঢাকা ব্যাংক লিমিটেড।
এবারের উদযাপনের বিশেষত্ব ছিলো প্রতিষ্ঠানটি তাদের ৬ জন নারী উদ্যোক্তাকে নিয়ে আসে যারা তাদের পণ্য বিক্রি করার জন্য দারাজ বাংলাদেশ অফিস প্রাঙ্গণে আসার সুযোগ পেয়েছিল।
