নারী দিবস পালন করলো ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’

আপডেট : ১১ মার্চ ২০২৩, ২১:২২

‘‘নারী উদ্যোক্তা সম্মেলন ২০২৩’’  এর আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করলো উদ্যোক্তাদের সংগঠন ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি পত্রিকা ডেইলি স্টার এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের জয়েন্ট সেক্রেটারী ও প্রজেক্ট ডিরেক্টর মো: আলতাফ হোসেন,  কমার্শিয়াল ব্যাংক এর চীফ ডেপুটি ম্যানেজার ফারজানা ইয়াসমিন, ডেইলি স্টারের চীফ বিজনেস অফিসার তাজদীন হাসান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘এই সংগঠনের কার্যক্রমের কথা এতদিন জেনেছি, আজ এসে আমি অভিভূত। উদ্যোক্তাদের এই সফল গল্পগুলো বাংলাদেশকে এগিয়ে নেবে বলে আমার বিশ্বাস।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের কোর ভলেন্টিয়ারগনসহ সারা দেশের ৬৪টি জেলার সাহসী নারী উদ্যোক্তা যারা সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে নিজের উদ্যোগকে প্রতিষ্ঠিত করে চলেছেন।

অনুষ্ঠানের শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের মেলা উদ্বোধনের মধ্য দিয়ে। পর্যায়ক্রমে চলেছে নারী উদ্যোক্তাদের মত বিনিময়, অভিজ্ঞতা শেয়ার ও সাহসী উদ্যোক্তা নারীদের ১৪ জনকে দেয়া হয়েছে বিশেষ সম্মাননা।

ইকবাল বাহার জাহিদ বলেন, আমি অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের নারী উদ্যোক্তাদের। আপনারা এগিয়ে যাচ্ছেন বলেই আমাদের দেশটা এগোচ্ছে। তিনি নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের বিগত দিনের উল্লেখযোগ্য কাজগুলোও বর্ননা করেন।

তিনি বলেন, দক্ষ মানবসম্পদ তৈরির দৌঁড়ে বাংলাদেশের  আইসিটি খাত অনেক দূর এগিয়েছে। সহযোগিতামূলক মনোভাব থাকলে আগামীতে আরও ভালো কিছু হবে। 

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, একুশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় করতে তথ্য ও প্রযুক্তির বিকল্প নেই। এটাকে গুরুত্ব দিয়ে সরকার ইতোমধ্যেই অনেকগুলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। গ্রিন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদও নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে এই খাতে অবদান রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৈশ্বিকভাবে প্রযুক্তি প্রতিযোগিতায় টিকতে আইসিপিসি’র ভূমিকার কথা তুলে ধরেন অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্বমানের প্রযুক্তি জ্ঞানসম্পন্ন করে গড়ে তুলতে আইসিপিসি'র মত আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।  ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিপিসি’র কার্যনির্বাহী কমিটির চেয়ার ও গ্রিন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ। এ সময় আইসিপিসি প্রতিযোগিতার নানা দিক তুলে ধরেন তিনি।

ইত্তেফাক/এএইচপি