ক্যাডেট কলেজ ক্লাবে কবিতার কর্মশালা

আপডেট : ২০ জুন ২০১৯, ০০:৩১

ক্যাডেট কলেজ ক্লাব লিটারারি সোসাইটি আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী কবিতাবিষয়ক কর্মশালা ‘কবিতার ক্লাস’ আয়োজন করেছে। প্রাক্তন ক্যাডেটদের সামাজিক সংগঠন গুলশানে ক্লাবের তৃতীয় তলায় এই কর্মশালার আয়োজন করেছে। কর্মশালা পরিচালনা করবেন বিশিষ্ট কবি অধ্যাপক ড. আজফার হোসেন। ক্লাব সদস্য এবং তাঁদের অতিথিরাও রেজিস্ট্রেশনের মাধ্যমে এই কর্মশালায় অংশ নিতে পারবেন। কবি লুত্ফুল হোসেনকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট কর্মশালা ব্যবস্থাপনা কমিটি তৈরি করা হয়েছে।

লিটারারি সোসাইটির চেয়ার স্থপতি ও লেখক শাকুর মজিদ জানান, প্রাক্তন ক্যাডেটদের নিয়ে নিয়মিত সাহিত্য আড্ডার পাশাপাশি কবিতার কর্মশালা নবগঠিত সোসাইটির প্রথম কার্যক্রম। সারা বছর নানা বিষয়ে কর্মশালা, সেমিনার সিম্পোজিয়াম ও প্রকাশনা অব্যাহত থাকবে।