গোপালগঞ্জের মুকসুদপুরে যৌতুকের দাবিতে মিতালী (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার ভোরে উপজেলার কলিগ্রাম গ্রামে ঘটনাটি ঘটে।
মিতালী উপজেলার গোয়ালগ্রাম গ্রামের মনিন্দ্র হালদারের মেয়ে ও জলিরপাড় বঙ্গরত্ম ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলার কলিগ্রাম গ্রামের বিশ্বনাথ বাড়ৈর ছেলে তাপস বাড়ৈর (৩০) সঙ্গে ৮ মাস আগে গোয়ালগ্রাম গ্রামের মনিন্দ্র হালদারের মেয়ে মিতালীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিন লাখ টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় চাপ দিত তাপস বাড়ৈ ও তার পরিবারের লোকজন। এ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল।
মিতালীর মা মঞ্জু হালদার ও ভাই অশোক হালদার জানান, তিন লাখ টাকা যৌতুক দিতে না পারায় মিতালীর স্বামী ও তার বাড়ির লোকজন মিতালীকে শ্বাসরোধ করে হত্যা করে বাগি ছেড়ে পালিয়ে গেছে।
সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই মহিদুল ইসলাম জানান, ফ্লোরে হাটু গেড়ে বসা গলায় ফাঁস লাগানো ঝুলানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য পাওয়া যাবে।
ইত্তেফাক/ইউবি
