মহাশূন্যের ঠিকানা
যায় না জানা।
তুমি আমার
মহাশূন্যের মতো এক প্রেম।
যে প্রেমের নেই কোনো পরিচয়
নেই চাওয়া পাওয়ার অধিকার
করি না স্মৃতি সঞ্চয়।
শুধু বুকে বয়ে যায় চলমান
অজানা এক ভালোলাগা
ভালোবাসা শুধু এক অনুভূতি
সে না বলে কথা, না হয় দেখা।
হূদয়টা ফাঁকা করে দেয়
ওই মহাশূন্যের মতো।
তোমাকে খুঁজি ক্লান্তমনে
কাঁধে রাখো হাত
ভাবনার ডালপালা নিয়ে
কোনো অবসরে—
পরিচয় পরিণয় পরিণতিহীন
এই সর্বনাশকে—
আবার ভাসিয়ে দেই ওই মহাশূন্যেই।
