দেশীয় র্যাম ও মেমোরি কার্ড বাজারে

আপডেট : ২০ জুন ২০১৯, ২০:৫৮

র্যাম এবং মাইক্রো এসডি কার্ড বাজারে ছাড়লো প্রযুক্তিপণ্যের দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। রাজধানীর আগারগাঁওয়ের আইডিবিসহ সারা দেশের সব ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুমে আকর্ষণীয় ডিজাইন ও উচ্চমানের এসব প্রযুক্তিপণ্য মিলছে সাশ্রয়ী দামে। প্রাথমিকভাবে ৩ মডেলের ডিডিআরফোর র্যাম বাজারে ছাড়া হয়েছে। প্রতিটি র্যামই ৪ গিগাবাইটের। এর মধ্যে ২ মডেলের র্যাম ডেক্সটপ কম্পিউটারের জন্য। দাম ২,৩০০ এবং ২,৪০০ টাকা। অন্য মডেলের র্যামটি ল্যাপটপ বা নোটবুকের জন্য। এর দাম মাত্র ২,২০০ টাকা। সব মডেলের ওয়ালটন র্যামে ২ বছরের ওয়ারেন্টি মিলবে। নতুন আসা ওয়ালটনের ৪ মডেলের মেমোরি কার্ডের ধারণক্ষমতা ১৬ গিগাবাইট থেকে ১২৮ গিগাবাইট পর্যন্ত। দাম ৩৫০ টাকা থেকে ১,৬৯০ টাকা। এছাড়াও খুব শিগগিরই ওয়ালটনের প্রযুক্তিপণ্য সম্ভারে নতুন যোগ হচ্ছে ওয়াইফাই রাউটার।