এবার নারায়ণগঞ্জে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে দেশের অন্যতম শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড সেইলর। ২০ মার্চ দ্বার খুলে দিয়েছে তাদের নতুন আউটলেটের।
এদিন নারায়ণগঞ্জ সেইলরের নতুন আউটলেটের উদ্বোধন করেন ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল মামুন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপিলিয়ন গ্রুপ ও সেইলরের উচ্চপদস্থ কর্মকর্তা, নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
৭ হাজার ৫শত স্কয়ার ফিট জায়গা নিয়ে সেইলরের নতুন এই আউটলেটটি সাজানো হয়েছে নারায়ণগঞ্জের ইতিহাস তুলে ধরে এই আউটলেটের ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে।
পাশাপাশি ক্রেতাদের স্বাচ্ছন্দ্য বাড়াতে পুরোআউটলেটে রয়েছে পর্যাপ্ত জায়গা, সার্ভিস কাউন্টার, বসার ব্যবস্থা এবং আধুনিক ট্রায়াল রুম।
এছাড়াও উদ্বোধনের দিনের টোকেন অব লাভ অফারে ছিল ১০০ শতাংশ পর্যন্ত ছাড়। নারায়ণগঞ্জবাসীর জন্যও নতুন আউটলেটে থাকছে ক্যাটাগরি অনুযায়ী পোশাক ও নানা লাইফস্টাইল পণ্য।
