নাটোরের বাগাতিপাড়ায় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং অভিযুক্ত মিরাজুল ইসলামকে (২৭) আটক করেছেন বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। শুক্রবার বিকেলে দয়ারামপুর এলাকা থেকে খোয়া যাওয়া মোটরসাইকেলসহ তাকে আটক হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর বিকেলে দয়ারামপুর ফায়ার সার্ভিস এলাকা থেকে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজেরছাত্র মীম হাসানের কাছ থেকে মিরাজুল টিভিএস আরটিআর মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। মিরাজুল মিশ্রীপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। পরে ওই ছাত্র বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগ দেয়। বাগাতিপাড়া মডেল থানার এসআই রেজাউলসহ সঙ্গীয় ফোস অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে দয়ারামপুর এলাকা থেকে খোয়া যাওয়া মোটর সাইকেলসহ মিরাজুলকে আটক হয়। পরে আটক মিরাজুলকে কোর্টে সোপর্দ করা হয়।
ইত্তেফাক/বিএএফ
