কাহালুতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

আপডেট : ২০ জুন ২০১৯, ২১:৪৫

কাহালু উপজেলার কালাই ঘোনপাড়া গ্রামে আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে এক ব্যক্তি মারা গেছে।

মৃত ব্যক্তির নাম মো. ফারুক হোসেন (২৬) এবং তার বাবার নাম মো. ধলু মিয়া প্রাং। ঘটনাটি ঘটেছে বুধবারে রাত ১টার পর। এ ব্যাপারে কাহালু থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠিয়েছে। ফারুক পেশায় একজন কৃষক।