বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-তে ক্যালিব্রেশন সংক্রান্ত ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন বিএসটিআই’র মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। এছাড়াও অনুষ্ঠানে বিএসটিআই’র পরিচালক (প্রশাসন) মো. তাহের জামিল, পরিচালক (মান) মো. সাজ্জাদুল বারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
