আন্তর্জাতিক যোগ দিবস আজ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতীয় হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

আপডেট : ২০ জুন ২০১৯, ২১:৫৮

আন্তর্জাতিক যোগ দিবস আজ। এ উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশন আজ শুক্রবার সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে যোগ প্রদর্শন এবং গণ যোগাভ্যাস অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া বিশেষ অতিথি থাকবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ এবং সাংস্কৃতিক, বিনোদন ও ক্রীড়া জগতের বেশ কিছু তারকা উপস্থিত থাকবেন।

 ২০১৫ সাল থেকে বাংলাদেশে আন্তর্জাতিক যোগ দিবস বড় আকারে পালিত হয়ে আসছে। ২০১৮ সালে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আনুমানিক ১০ হাজার যোগাভ্যাসকারীর সমাগম হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবারের অনুষ্ঠানটি অন্যবারের মতো সবার জন্য উন্মুক্ত থাকছে। সকল অংশগ্রহণকারীকে বিনামূল্যে (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে) যোগ ম্যাট, টি-শার্ট এবং পানির বোতল দেওয়া হবে।