আর কত অপেক্ষা?

আপডেট : ২০ জুন ২০১৯, ২২:২৩

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০১৩ সালে ২২টি পদে ১৯৬৫ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির এইসব শূন্যপদে প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ১৪ জুন। দুর্নীতির দায়ে সে পরীক্ষা বাতিল হলে ২০১৭ সালের ৭ জুলাই চতুর্থ শ্রেণির অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিজ্ঞপ্তির অন্যান্য পদে আবেদনকারীরা সকল প্রক্রিয়া সম্পন্ন করে বর্তমানে চাকরি করছেন। কিন্তু গত ৬ বছরেও এমএলএসএস (অফিস সহায়ক) পদের প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি। প্রার্থীরা দুইবার লিখিত পরীক্ষা ও ২০১৭ সালে মৌখিক পরীক্ষা দেওয়ার পর এক বছর সাত মাস পেরিয়ে গেছে। এর মধ্যে অনেকের আবার চাকরিতে আবেদনের বয়সও শেষ। ফল প্রকাশের দাবিতে একাধিকবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি। ফলে বিষয়টি নিয়ে আমরা হতাশায় দিন পার করছি। আর কতো অপেক্ষা করতে হবে?

মো. জিয়াউর রহমান

কলারোয়া, সাতক্ষীরা