রসুন ছাড়ানোর ভিডিও ভাইরাল

আপডেট : ২০ জুন ২০১৯, ২২:২৮

আমিষভোজী পরিবারে প্রায় নিত্যদিনের সমস্যা কাঁচা রসুন ছাড়ানো। প্রতিবারই রসুন ছাড়ানোর এই একঘেয়ে কাজে বিরক্তি আসা স্বাভাবিক।  বারবারই মনে হয় যদি কোনও সহজ পন্থা থাকতো, বেশ হতো। রসুন ছাড়ানোর এমনই এক অভিনব পন্থার খোঁজ মিলেছে। যেখানে এক নিমেষে রসুন ছাড়িয়ে ফেলা যায়। অভিনব পদ্ধতিতে রসুন ছাড়ানোর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটি ইতোমধ্যেই দেখা হয়েছে ২ কোটি ২৪ লক্ষ বারের বেশি। ভিডিওতে দেখা যাচ্ছে একটি ধারালো ছোট ছুরি প্রথমে ঢুকিয়ে দেওয়া হচ্ছে রসুনের কোয়ার মধ্যে। তারপর ছুরি দিয়েই রসুনের কোয়াটিকে টেনে বের করে আনা হচ্ছে, খোসা যেমন ছিল তেমনই রয়ে যাচ্ছে। ফলে দ্রুত ছাড়িয়ে ফেলা সম্ভব হচ্ছে রসুন। রসুন ছাড়ানোর এই ভিডিওতে প্রশংসা করতে কার্পণ্য করেনি নেটিজেন। শুধু তাই নয় মডেল, শেফ ক্রিসি টেইজেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট  প্রতিনিধি অলেকজান্ডার ওকাসিও-কর্টেজ শেয়ার করেছেন এই ভিডিও। — আনন্দবাজার পত্রিকা