চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

আপডেট : ২১ জুন ২০১৯, ০০:০২

রাজবাড়ীর বালিয়াকান্দির সাব্বির আহম্মেদ বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে প্রায় দুই বছর ধরে ‘এ প্লাস্টিক এ্যানিমিয়া’ নামক কঠিন রোগে আক্রান্ত। ভারতের ভেলোরে সিএমসি হাসপাতালের ডা. রিক্কি জানান, সাব্বিরের বনমেরু ট্রান্সফার করা হলে বাঁচানো সম্ভব। এতে ত্রিশ লক্ষ রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ লক্ষ টাকা দরকার। সাব্বিরের বাবা সামান্য কাপড়ের ব্যবসায়ী এবং মা গৃহিণী। সংসারের সর্বস্ব খুইয়ে এরই মধ্যে ছেলের জীবন বাঁচাতে চিকিত্সা করিয়েছেন। সাব্বিরকে বাঁচাতে তার বাবা-মা হূদয়বান ব্যক্তিদের কাছে দোয়া ও সাহায্যের প্রার্থনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : সুমাইয়া পরভীন, সঞ্চয়ী হিসাব নং-২২০২০০১০১২৬৬৪, সোনালী ব্যাংক লিমিটেড, বালিয়াকান্দি শাখা, রাজবাড়ি। বিকাশ মোবাইল নং-০১৯৮৪-৪০৫৯৫০।