পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা আরব আমিরাতের

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৬:৩২

পবিত্র রমজান শেষে ঈদুল ফিতর কবে হতে পারে তা ঘোষণা করেছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। সোমবার (৩ এপ্রিল) তারা জানান, ১৪৪৪ সালের শাওয়াল মাসের প্রথম দিন হবে ২১ এপ্রিল। সে অনুযায়ী ঈদুল ফিতরের প্রথম দিনও হবে ২১ এপ্রিল। দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম আল-এরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

পবিত্র রমজান শেষে ঈদুল ফিতর কবে হতে পারে তা ঘোষণা করেছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা।

এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে, আগামী ২০ এপ্রিল রমজান মাসের চাঁদ দেখা যাবে। তাই স্বাভাবিকভাবেই এরপরের দিন অর্থাৎ ২১ এপ্রিল হবে শাওয়াল মাসের প্রথম দিন।

এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান ঈদুল ফিতরের বিষয়টি নিশ্চিত করে জানান, 'রমজান মাসের চন্দ্রগ্রহণ ২০ এপ্রিল (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটে সম্পন্ন হবে। ওই দিন সূর্যাস্তের ২২ মিনিট পর শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।'  

আগামী ২০ এপ্রিল রমজান মাসের চাঁদ দেখা যাবে।

আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির দেওয়া তারিখের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সরকার একমত হলে আগামী ২১ এপ্রিল থেকে দেশটিতে চার দিনের সরকারি ছুটি শুরু হবে। যা চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। হিজরি সনের দশম মাস রমজানের রোজার পর শাওয়াল মাসের প্রথম দিনে মুসলিম বিশ্বে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়। 

ইত্তেফাক/ডিএস