সোলাস্তার ফরচুন হুইলে জমবে এবার ঈদ শপিং

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২১:৪১

ফ্যাশন প্রিয় তারুণের আস্থার প্রতীক হয়ে ওঠা ফ্যাশন ব্র্যান্ড সোলাস্তা ইতিমধ্যে ঈদ আয়োজন নিয়ে বেশ সাড়া ফেলেছে। চমক জাগানো সব অফারে ক্রেতাকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। এরই মধ্যে হাজারখানেক নতুন পোশাকে সজ্জিত হয়েছে সোলাস্তার প্রতিটি আউটলেট। পোশাকের নকশা আর গুণগত মানে নিজেদের তুলে ধরেছে বর্ণিল ও দৃষ্টিনন্দন সজ্জায়।

কেবল ঝলমলে পোশাকের আধিক্যই নয় ব্র্যান্ডের গ্রাহকদের সন্তুষ্টি ও ভালোবাসা কুড়াতে চায় সোলাস্তা। ফলে ঈদের আয়োজনের পাশাপাশি মাসব্যাপী ঈদ আনন্দ ক্রেতাদের সঙ্গে শেয়ার করে নিতে বেশ কিছু অফারও দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ফরচুন হুইল অফারটি ক্রেতাদের আকর্ষণের কেন্দ্র রয়েছে।  

ফরচুন হুইলের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এ অফারে ক্রেতা কখনো কখনো বিনামূল্যে পেয়ে যান তাদের পছন্দের পোশাক। পাশাপাশি সুদৃশ্য ফরচুন হুইল সোলাস্তা শপে নজর কেড়েছে ক্রেতাদের। এই হুইলের আটটি অফারের যে কোনটি একজন ক্রেতা পেতে পারেন মাত্র দুই হাজার  টাকা সমমূল্যের কেনাকাটা করলেই। ফরচুন হুইলে আরও যে সব অফার রয়েছে তা হলো ১০ শতাংশ, ২৫ শতাংশ, ৫০ শতাংশ ছাড়। এছাড়া ফ্রি টি শার্ট ও উপহার সামগ্রী তো থাকছেই।

এ বিষয়ে সোলাস্তার প্রধান নির্বাহী শামছুল হক রিপন জানান, সোলাস্তা সর্বদাই ক্রেতাদের সন্তুষ্টি নিয়ে টিকে থাকতে চায়। ভালোবাসার বিপরীতে ভালোবাসা দিয়ে যাওয়াই সোলাস্তার নীতি। আর এরই ধারাবাহিকতায় সোলাস্তার ঈদ আয়োজন শুধু নতুন পোশাকে সাজানো হয়নি। ক্রেতাদের জন্যও রাখা হয়েছে বিশেষ সব অফার। 

কোভিড সংক্রমণের অগ্রভাগে আত্মপ্রকাশ করা আমাদের এই পোশাক ব্র্যান্ড ক্রেতাদের সমর্থন ও ভালোবাসা ছাড়া এতদুর অগ্রসর হতে পারত না। তাই উৎসব  উপলক্ষে নিজেদের নকশা করা পোশাকগুলো আরও যতটা সহজে কাঙ্ক্ষিত ক্রেতার হাতে পৌঁছে দেয়া যায় তাই এই প্রয়াস। ঈদের সময় যেহেতু সবাইকে কেনাকাটা করতে দেখা যায়, স্বল্পমূল্য ও সন্তুষ্টির সাথে সেবাকে যুগোপযোগী করে মানুষের হাতে খুশির পোশাক তুলে দিয়েই সোলাস্তা ভালোবাসা প্রকাশ করেছে, তাই এই আয়োজন।

বর্তমানে সোলাস্তার তিনটি আউটলেট রয়েছে। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সি ব্লকে, ধানমন্ডি ৯/এ সাত মসজিদ রোড আরেকটি নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু রোডে। প্রতিটি শোরুমেই সোলাস্তার নিজস্ব জায়গায় ও নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত। যেহেতু এই ব্র্যান্ড এর কোন ফ্রাঞ্চাইজি দেয়া হয় না তাই ভালোলাগার পোশাক গুলো পেতে হলে আসতে হবে আউটলেটেই। 

এছাড়া www.solastabd.com ও facebook.com/solastabd এই দুই সাইটেও পাওয়া যাবে অধিকাংশ পোশাক। মূলত তরুণ ক্রেতাদের জন্য আবির্ভাব হলেও সোলাস্তা সমবয়সীদের জন্যই পোশাকের নকশা করে আসে। 

এসেনশিয়াল, এলিগ্যান্ট, এক্সক্লুসিভ, প্রিমিয়াম ও ব্রাইডাল বা পার্টি সব ধরনের কালেকশন ই আছে এখানে। বৈচিত্রময়তা ও পোশাকের রংয় নির্বাচনে এদের নান্দনিক উপস্থাপনা প্রশংসিত হয়ে আসছে সব বয়সী ক্রেতাদের কাছে

ইত্তেফাক/এএইচপি