অগ্নিঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে যৌথ পরিদর্শনে তিন সংস্থা

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১২:৫৭

অগ্নিঝুঁকিপূর্ণ ভবনে আগুন নেভা‌নো ও তৎক্ষণিক নিয়ন্ত্রণের সরঞ্জামসহ সচেতনতা প‌রিদর্শনে রাজধানীর নিউমা‌র্কেট এলাকায় সচেতনতামূলক যৌথ পরিদর্শনে নেমেছে তিন সংস্থা।

বৃহস্প‌তিবার (৬ এপ্রিল) বেলা সা‌ড়ে ১১টার প‌রে ঢাকা মহানগরীতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঝুঁকি ইস্যুতে ফায়ার সা‌র্ভিসের তত্ত্বাবধানে ডি‌জিএফআই, ফায়ার সার্ভিস ও এনএসআই যৌথভাবে গাউছিয়া মার্কেট অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক পরিদর্শন শুরু ক‌রে।

অভিযা‌নে নেতৃত্ব দেন ফায়ার সা‌র্ভিসের ডি‌এডি বজলুর র‌শিদ। এছাড়া সেখা‌নে এনএসআই এর আব্দুর র‌হিম, মা‌র্কেট স‌মি‌তির সভাপ‌তি মো. কামরুল হাসান বাবু প্রমুখ অংশ নিয়েছেন।

সম্প্রতি রাজধানীর সিদ্দিকবাজারে মার্কেটে বিস্ফোরণ, সাইন্সল্যাবে অগ্নিকাণ্ডসহ বেশকিছু ভবন ও প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অনেক মানুষ হতাহত হন। ফ‌লে ঢাকা মহানগরীকে নিরাপদ রাখতে জনসচেতনতার উদ্দেশ্যে ফায়ার সা‌র্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতপূর্বক পরিদর্শনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

ইত্তেফাক/এনএ/আরএজে