সাকিব কলকাতায় না থাকায় যা বললেন ইউসুফ পাঠান

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ২০:০৮

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন সাকিব আল হাসান। এবারের আইপিএলের মিনি নিলামে ভিত্তিমূল্যের দেড় কোটি রুপিতে সাকিবকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।

তবে জাতীয় দল ও ব্যক্তিগত কিছু ‘কমিটমেন্ট’ থাকায় আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সাকিব। সাকিবের পরিবর্তে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে দল ভিড়িয়েছে কলকাতা। তবে সাকিবের না থাকা কলকাতাকে ভোগাবে বলে মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কলকাতায় সাকিবের সাবেক সতীর্থ ইউসুফ পাঠান।

বুধবার (৫ এপ্রিল) আইপিএল নিয়ে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর আয়োজিত টি-টোয়েন্টি টাইম আউট অনুষ্ঠানে উইসুফ পাঠান বলেন, ‘সাকিব অনেক বড় মাপের ক্রিকেটার। তিন-চার নম্বরে ব্যাট করার পাশাপাশি চার ওভার বোলিংও করতে পারে। কলকাতার যে ব্যাটিং লাইনআপ, তাতে আইয়ারের পর সাকিবও না থাকা ব্যাটিংয়ে কলকাতাকে ভোগাবে।’

 

 

ইত্তেফাক/জেডএইচ