গাংনীতে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে নিহত ১

আপডেট : ২১ জুন ২০১৯, ০৮:০৭

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে এনামুল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাজীপুর মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এনামুল হক কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার মৃত দাউদ হোসেনের ছেলে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

 

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, কাজীপুর মুন্সিপাড়া এলাকায় মাদক ব্যবাসীয়ীদের মধ্যে গোলাগুলি চলছে এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এনামুল হকের লাশ উদ্ধার করা হয়।

আরো পড়ুন : যশোরে ছুরিকাঘাতে কিশোর নিহত

তিনি আরো জানান, মাদক ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এনামুল এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও বোমাবাজ। তার বিরুদ্ধে গাংনী থানায় বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত হাফ ডজন মামলা রয়েছে।

 

ইত্তেফাক/ইউবি