মুখের গড়নে মানানসই টিপ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৫:২৪

সামনেই তো আসছে পহেলা বৈশাখ। আর বৈশাখী সাজে শাড়ি, চুড়ির সঙ্গে মিলিয়ে কপালে একটি টিপ না পরলে হয়তো অনেক নারীরই সাজ থেকে যাবে অপূর্ণ। এমনিতেও বাঙালি সাজে টিপটা কিন্তু নারীর সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। তবে পোশাকের রংয়ের সঙ্গে মিলিয়ে টিপ পরার পাশাপাশি  মুখের আকৃতির সঙ্গে টিপের আকারের সামঞ্জস্যতা থাকাটাও জরুরি।

মুখের গড়ন অনুযায়ী টিপ বাছাই করার কয়েকটি পদ্ধতি সম্পর্কে জানিয়েছেন বিউটি কন্সাল্টেন্ট পন্নি খান। চলুন জেনে নেই: 

  • যদি কপাল, গাল এবং থুতনি একই মাপের হয় তাহলে তা চৌকাকৃতির মুখ। এই ধরনের মুখে গোলাকার টিপ বেশ মানায়। যদিও এই ধরনের মুখের আকারে সব আকৃতির টিপই মানায়। তবে গোল টিপ দেখতে বেশি ভালো লাগে।
  • যাদের মুখ ডিম্বাকৃতি তারা যে কোনো আকারের টিপ পরতে পারেন। সব আকারের টিপ দেখতেই ভালো লাগে ডিম্বাকৃতি মুখে।
  • মুখের আকার গোলাকৃতি হলে খানিকটা লম্বাকৃতি টিপ বেছে নিন। এতে মুখের আকার দেখতে সুন্দর লাগে।
ইত্তেফাক/পিএস