চট্টগ্রামে ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ২০:১৯

চট্টগ্রাম মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. সেলিম উদ্দিন হাজারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ এপ্রিল) রাতে বারইয়ারহাট পৌর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৯ এপ্রিল) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন জানান, ২০১৫ সালের বিস্ফোরক আইনে সেলিম উদ্দিনের নামে একটি মামলার ওয়ারেন্ট থাকায় গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

ইত্তেফাক/পিও