ইফতার নিয়ে লাখো মানুষের পাশে মাস্তুল ফাউন্ডেশন ও বারিধারা সোসাইটি

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ২০:৫১

প্রতিবছর ন্যায় এ বছর মাস্তুল ফাউন্ডেশন ১ লাখ অসহায় ও নিম্ন আয়ের রোজাদারদের ইফতার করানোর নিয়ত করেছে। আর এ  উদ্যোগে মাস্তুল ফাউন্ডেশনের  পাশে এসে দাঁড়িয়েছে বারিধারা সোসাইটি। প্রতিদিন মাস্তুল মেহমানখানা থেকে হাজারের অধিক ইফতার বিতরন হয় ঢাকার মধ্যবর্তী বিভিন্ন এলাকায়। নিম্ন আয়ের রোজাদারেরা যাতে ভালভাবে তাদের ইফতার করতে পারে তাই বারিধারা সোসাইটির সদস্যদের এগিয়ে আসা।

বারিধারা সোসাইটির প্রেসিডেন্ট জনাব ফিরোজ এম হাসান বলেন, প্রতি বছর আমরা সোসাইটির সদস্যগন একটি ইফতার অনুষ্ঠান আয়োজন করে থাকি। তবে এবছরে আমরা ইফতার অনুষ্ঠানটি ব্যাতিক্রম ভাবে পালন করতে চাইছি যাতে  নিম্ন আয়ের মানুষেরা রমজানে তাদের ইফতার ভালভাবে করতে পারে । তিনি মাস্তুল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এ ধরনের উদ্যোগ নেয়ার জন্য এবং অন্যান্য  সোসাইটি কে মাস্তুল ফাউন্ডেশনের সাথে থাকার আহ্বান জানান।  

মাস্তুল ফাউন্ডেশনের  প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, আমাদের সকল কাজ আল্লাহর সন্তুষটির জন্য। ধন্যবাদ জানাই বারিধারা সোসাইটির প্রেসিডেন্ট এবং সকল মেম্বারদের আমাদের অসহায় রোজাদারদের ইফতার করানোর লক্ষ্য পূরণে  আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। অন্যান্য সোসাইটিকেও এক উদ্যোগের সঙ্গে থাকতে আহ্বান জানান তিনি  । 

উল্লেখ, বারিধারা সোসাইটির প্রেসিডেন্ট সোসাইটির মেম্বার দের পক্ষ থেকে নিম্ন আয়ের রোজাদারদের ইফতার করানোর জন্য শনিবার (৮ এপ্রিল)  আনুষ্ঠানিক ভাবে ৪ লাখ টাকার চেক মাস্তুল ফাউন্ডেশনকে হস্তান্তর করা হয়। 

ইত্তেফাক/এএইচপি