চৌকি বিছিয়ে ব্যবসার জন্য প্রস্তুত হচ্ছে বঙ্গবাজার

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৩:৫১

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চৌকি বিছিয়ে ব্যবসা করার সুযোগ করে দিতে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডস্থল প্রস্তুত করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদের তত্ত্বাবধানে, করপোরেশন গঠিত তদন্ত কমিটির সার্বিক সহযোগিতায় অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীলের নেতৃত্বে অগ্নিকাণ্ডস্থল ব্যবসায়ীদের জন্য প্রস্তুত করা হচ্ছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাসের এ তথ্য নিশ্চিত করেন।

প্রস্তুতির লক্ষ্যমাত্রা অনুযায়ী, বঙ্গবাজারের ১ দশমিক ৭৯ একর জায়গা জুড়ে বালি ও ইট বিছানো হবে। ইতোমধ্যে সেখানে ৪০ গাড়ি বালি ফেলা এবং প্রায় ৯০ হাজার ইট বিছানো হয়েছে। পুরো এলাকায় প্রায় আড়াই লাখ ইট বিছানো এবং প্রায় ১৫০ গাড়ি বালি ফেলা হবে জানা গেছে। আজকের মধ্যে পুরো এলাকায় বালি ফেলা ও ইট বিছানোর লক্ষে করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ নিরলসভাবে কাজ করে চলেছেন।

ইত্তেফাক/কেকে

এ সম্পর্কিত আরও পড়ুন