নবাবপুরে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০০:১৮

রাজধানীর নবাবপুরের সুরিটোলায় মার্কেটের পাশে একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী।

ছবি: আব্দুল গনি

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

ছবি: আব্দুল গনি

এর আগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটের দিকে নবাবপুর টাওয়ারের পাশে ৭০/এ, লুতফর রহমান লেনে এ আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিসের মিডিয়া উইং।

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন