সম্প্রতি ব্র্যাক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। প্রতিষ্ঠানটি তাদের করপোরেট ব্যাংকিং বিভাগে লোকবল নিয়োগ দেবে।
পদের নাম: সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার
পদের সংখ্যা: নির্ধারিত না
আবেদন যোগ্যতা: ফাইন্যান্স/ মার্কেটিং/ ম্যানেজমেন্ট/ ইকোনমিকস/ ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি থাকতে হবে।
পদ সংশ্লিষ্ট বিষয়ে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্রেডিট, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, ট্রেড প্রডাক্টস সম্পর্কে জানাশোনা থাকতে হবে।
যোগাযোগ দক্ষতা থাকতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর চট্টগ্রামে কাজের আগ্রহ থাকতে হবে।
যেভাবে আবেদন: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৭ এপ্রিল, ২০২৩
