আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘বর্ণন’

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ২১:১১

বর্ণন একটি পরিবেশবান্ধব লাইফস্টাইল ব্র্যান্ড। বর্ণনের পথচলা শুরু হয়েছে দেশীয় উপকরন দিয়ে আরামদায়ক পরিবেশ্ উপযোগী ভিন্ন ধরনের পোশাক ও পন্য নিয়ে। সমসাময়িক আধুনিকতা ও ঐতিহ্যের সাথে পরিবেশবান্ধব পন্য কাঁচামালের ব্যবহারে বর্ণনের মনোযোগ থাকবে সবসময়।

অনলাইন এবং আউটলেটে ঈদকে লক্ষ্য করে থাকছে শাড়ি, টপ্স, ব্লাউজ,সেলোয়ার-কামিজ, পাঞ্জাবী  ও উপহার সামগ্রী এবং নান্দনিক ডিজাইনের অলংকার।

বর্ণন লাইফস্টাইল লিমিটেডের ডিরেক্টর ও ডিজাইনার ফারজানা মঈন মিহান বলেন, আমাদের লক্ষ্য নতুনত্ব, পণ্যের স্থায়ীত্ব, শিল্পী ও শ্রমের যথাযথ মূল্যায়ন, উন্নত ও সৃজনশীল দিকনির্দেশনা ও ক্রেতাদের অনুপ্রেরনায় আমরা বিশ্বাসী। বর্ণনের উদ্বোধনী মাস জুড়ে বিভিন্ন পণ্যে আকর্ষনীয় মুল্যছাড় রয়েছে সরাসরি আউটলেটের পাশাপাশি ই- কমার্স ও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে। 

পরিবেশবান্ধব লাইফস্টাইল ব্র্যান্ড বর্ণন-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো আজ ১৪ এপ্রিল বনানীতে নিজস্ব অফিসে। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন: www.bornonbd.com

ইত্তেফাক/এএইচপি