দেশের বাহিরে থেকেও অসহায় মানুষদের পাশে হৃদয়

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৫:৩৭

একটা সময় ইউটিউবে খুব জনপ্রিয় মুখ ছিলেন হৃদয় আহমেদ শান্ত। তার চ্যানেলে ২ মিলিয়ন এর বেশি সাবস্ক্রাইবার ছিল, ফেইসবুক পেইজে ছিলো ১.৭ মিলিওন ফলোয়ার। 

এত কিছু ছেড়ে হৃদয় আহমেদ শান্ত দেশের বাহিরে চলে যায়। সিদ্ধান্ত নেয় আগের মত ফানি ভিডিও, শর্টফিল্ম এ কাজ করবেনা। শুধু অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চায় এই সাবেক ইউটিউবার।

গত বছর সিলেটের বন্যাতেও হৃদয় আহমেদ শান্ত কে কাজ করতে দেখা গেছে।  অসংখ্য মানুষকে ত্রান এবং নগদ অর্থ দিতেও দেখা গেছে।

বর্তমানে ইতালি থাকলেও সে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। তার ইচ্ছা প্রবাসে থেকে একটা ফাউন্ডেশন গড়ে তুলবে। যেই ফাউন্ডেশন থেকে সাহায্য পাবে বাংলাদেশের অসহায় মানুষগুলো।

তিনি বলেন, একসময় তার অনেক বড় হিরো হবার স্বপ্ন ছিলো, কিন্তু মিডিয়ার ভিউ ব্যবসা, আরও অনেক কিছু আমাকে দুর্ভাবনায় ফেলেছে। এ জন্যই সেখান থেকে সরে আসা।

তিনি আরও জানান, তার স্বপ্ন এখন তার মায়ের নামে একটা বৃদ্ধাশ্রম ও হসপিটাল করবেন। যেখানে সবাই ফ্রি তে থাকা খাওয়ার সুবিধা পাবে।

ইত্তেফাক/এএইচপি