‘ট্র্যান্সজেন্ডার জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভূক্তি’ শীর্ষক সভা অনুষ্ঠিত

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৯:০১

ফেয়ার গ্রুপ চেয়ারম্যান জনাব রুহুল আলম আল মাহবুবের সভাপতিত্বে শনিবার (১৫ এপ্রিল) তেঁজগায়ে অনুষ্ঠিত হয়ে গেলো "ট্র্যান্সজেন্ডার জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তিকরণ" শীর্ষক সিএসআর সভা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। 

অনুষ্ঠানে ট্র্যান্সজেন্ডার জনগোষ্ঠীকে সমাজে আত্মীকরণে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যন। এক্ষেত্রে ফেয়ার গ্রুপের নেয়া পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেছেন, অনেক ট্র্যান্সজেন্ডারকে নিয়োগ দিয়ে কর্পোরেট উদ্যোগের ক্ষেত্রে ফেয়ার গ্রুপ অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও হেড অব ট্যুরিস্ট পুলিশ জনাব হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.তৌহিদা জাহান , বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির পরিচালক সালেহ আহমেদ , ট্রান্সএন্ড এর ফাউন্ডার লামিয়া তানহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম আরা নিপা, সাদিয়া ইসলাম মৌ ও অমিতাভ রেজা চৌধুরী। 

বেসরকারী খাতের সকল উদ্যোক্তার প্রতি অনুরোধ জানিয়ে ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, “আমরা ফেয়ার গ্রুপ ট্র্যান্সজেন্ডার কর্মী নিয়োগে উদ্যোগী রয়েছি। ৩০ জনের বেশি ট্র্যান্সজেন্ডার কর্মী আমাদের গ্রুপে নিয়মিত কর্মী হিসাবে কাজ করছে। এই সংখ্যা আরো বাড়ানোর পদক্ষেপ নিয়েছি। তারা সবাই নিয়মিত বেতন-ভাতাই শুধু পাচ্ছে না, প্রতি মাসে ব্যক্তিগতভাবেও তাদের বিশেষ অনুদান দিচ্ছি। এসবই করছি তাদের সামাজিক অন্তর্ভুক্তি এবং মানবিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে। ’’

অনুষ্ঠান শেষে ফেয়ার গ্রুপের পক্ষ থেকে ট্রান্সজেন্ডারদের হাতে ইদ উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।  

এসময় উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের চীফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দীন , চীফ ফিনান্সিয়াল অফিসার কাজী নাসির আহমেদ , ফেয়ার গ্রুপের উপদেষ্টা এন এম জিয়াউল আলম , ফেয়ার গ্রুপের হেড অফ কমিউনিকেশন হাসনাইন খুরশেদ , ফেয়ার গ্রুপের হেড অফ মার্কেটিং জে এম তসলিম কবীর, এবং ফেয়ার গ্রুপের অন্যান্য কর্মকর্তারা।

বেসরকারী প্রতিষ্ঠান ফেয়ার গ্রুপ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সব সময় কাজ করে যায়। পিছিয়ে পড়া ও সামজিকভাবে বৈষম্যের স্বীকার জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে সবাইকে উদ্ধুদ্ধ করার জন্য এ সভার আয়োজন করা হয় ।

ইত্তেফাক/এএইচপি