গরিব ও অসহায়দের ঈদ উপহার দিলেন নাহিদ সুলতানা যূথী

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ২২:১৮

গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে তিন হাজার ২০০ শাড়ি ও ৮০০ লুঙ্গি বিতরণ করেছেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ বাড়িতে তিনি এসব ঈদ উপহার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ রাশেদ ইউসুফ জুয়েল, যুবলীগ নেতা রাসেল, আলিফ বিন সুফল, মামুন প্রামাণিক। অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরিব ও অসহায়দের ঈদ শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী।

ইত্তেফাক/পিও