আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ ফয়জুর রহমান বাদলের পক্ষে নৌকায় ভোট চাইলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক আলামিনুল হক আলামিন।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান যুবলীগের এই নেতা।
যুবলীগ নেতা আলামিনুল হক আলামিন বলেন, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ ফয়জুর রহমান বাদল ভাইকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাদল ভাই এমপি থাকাকালীন সময়ে নবীনগরে অনেক উন্নয়ন করেছে। নবীনগরে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। তিনি আরও বলেন, আপনারা সকলে ৭ তারিখ সকালে ভোট কেন্দ্রে উপস্থিত থেকে বাদল ভাইকে ভোট দিয়ে বিজয় করবেন।
এসময়, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

